• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শতাধিক মানুষ আহত

শেরপুর প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৬, ১৮:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শেরপুর সদর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শতাধিক মানুষ আহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৩ নভেম্বর) ভাতশালা ও লছমনপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। কুকুরটির বেপরোয়া আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতদের ভাষ্য, মঙ্গলবার ভোর থেকে একটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ছোটাছুটি শুরু করে। পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই সামনে যাকে পেয়েছে, তাকেই কামড় ও আঁচড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। এভাবে ভাতশালা ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক মানুষ আক্রান্ত হন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, কুকুরের কামড় ও আঁচড়ে আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে ভিড় করেছেন। তাদের ক্ষতস্থান সাবান-পানি দিয়ে ধুয়ে জলাতঙ্কের টিকা দেওয়া হচ্ছে। তবে জনবলসংকটের কারণে একজন নার্সকে টিকা দেওয়ার দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। টিকা পেতে দেরি হওয়ায় রোগী ও স্বজনদের সঙ্গে দায়িত্বে থাকা আনসার সদস্যদের বাগ্‌বিতণ্ডাও হচ্ছে।

চিকিৎসা নিতে আসা চার বছর বয়সী এক শিশুর স্বজন আব্দুল আলিম বলেন, আমার বাচ্চাকে ভোর ৬টায় কুকুর কামড়িয়েছে। সকাল ৭টায় হাসপাতালে এসেছি। কিন্তু বেলা ১১টা পার হলেও টিকা পাইনি। আনসার সদস্যরা আমাদের বের করে দিচ্ছেন।

একই অভিযোগ করেন রোকন নামের আরেক রোগীর স্বজন। তিনি বলেন, বাড়ির সামনে আমার মেয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে এসে কুকুরটি তার পিঠে আঁচড় দেয়। সকাল ৮টায় হাসপাতালে এসেছি। দুপুর ১২টা বাজলেও টিকা পাইনি। নার্স বাইরে চলে গেছেন। প্রতিবাদ করলে আনসার সদস্যরা ঝগড়া করেন। এভাবে একটি হাসপাতাল চলতে পারে না।

লছমনপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের বাসিন্দা সেকান্দর আলী বলেন, দ্রুত কুকুরটিকে শনাক্ত করে আটক বা নিয়ন্ত্রণ করা না গেলে গ্রামে মানুষের চলাচল অনিরাপদ হয়ে পড়বে। বিশেষ করে স্কুলগামী শিশু ও কৃষকদের ঝুঁকি বেশি।

হাসপাতালের টিকাদান কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত ৫০ জনকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হচ্ছে।

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, সরকারিভাবে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। জনবলসংকটের কারণে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। তবে টিকা দেওয়ার দায়িত্বে আরও কয়েকজনকে যুক্ত করা হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সবাই টিকা পাবেন।

যে আই

  • আহত
  • কুকুর
এ সম্পর্কিত আরও খবর
কক্সবাজারে বজ্রপাতে জেলের মৃত্যু 
কক্সবাজারে বজ্রপাতে জেলের মৃত্যু 
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত
টিকটকে ভিডিও রিলস নিয়ে বিরোধ, আশুগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০
টিকটকে ভিডিও রিলস নিয়ে বিরোধ, আশুগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০
মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X